শেন জার্গেনসেন যাচ্ছেন গণকের কাছে। দেখাই যাক টিয়াপাখির ঠোঁটে ওঠা চিরকুট কী বলে! সকালে জানালার কার্নিশে একটা কাক বসে ছিল। নিশ্ছিদ্র কাচ ভেদ করেও ‘কা...কা’ চিৎকারটা কানে লাগছিল বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচের। তখন থেকেই মনে অমঙ্গল চিন্তা আইঢাই করছে। আবার না জানি কী হয়!
টিয়াপাখির তোলা চিরকুটে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের কী ভাগ্য লেখা ছিল তা জানা যায়নি। কারণ, ওপরের ঘটনার পুরোটাই কল্পনা। কল্পনা, তবে বাস্তবনির্ভর। মাথার ঘাম পায়ে ফেলা অনুশীলনে কাজ হচ্ছে না। চার-পাঁচজন খেলোয়াড় বদলেও কাজ হচ্ছে না। প্রতি ম্যাচে নতুন নতুন ছক কষেও কাজ হচ্ছে না। এখন ভাগ্যের ওপর নির্ভর করা ছাড়া আর কীই-বা করার আছে বাংলাদেশ দলের!
হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেটে ভাগ্য বিরাট এক ব্যাপার। যেদিন যার দিকে তাকিয়ে ভাগ্যদেবী হাসবেন, সেদিন সেই জিতবে। এ জন্য এই সংস্করণের ক্রিকেটকে বলা হয় ‘ধনী-দরিদ্রের’ ব্যবধান ঘোচানো ক্রিকেট। এখানে ছোট দল, বড় দল বলে কিছু নেই। কাল সংবা
...বিস্তারিত