পুরো ব্যাপারটাই কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া, একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সারা বিশ্ব থেকে আসা ২৮টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তৃতীয় স্থান অর্জন করা! এ স্বপ্নের ঘোর থেকে যেন এখনো বের হতে পারছি না।
এক মাস আগে মধ্য ফেব্রুয়ারিতে আকাশপথের দীর্ঘ ভ্রমণ শেষে পৌঁছাই স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে। ফেব্রুয়ারির ১৪-১৬ এ তিন দিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির গ্র্যান্ড হায়ার্ট হোটেলে অনুষ্ঠিত হয় কালচারাল আর্ট এক্সিবিট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করি আমরা। আমরা মানে ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শাইয়ান সাদিক ও ইব্রাহীম কামরুল। ইন্টারন্যাশনাল লিবার্টি কনফারেন্স নামের সেই প্রতিযোগিতার আয়োজক ছিল স্টুডেন্টস ফর লিবার্টি।
ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের সিভি ওয়েবসাইটে মেইল করেছিলাম। পরে কিছু নির্দিষ্ট বিষয়ে রচনা
...বিস্তারিত