দীর্ঘ ২৩ দিন ধরে মালয়েশিয়ান বিমানটি নিখোঁজ থাকলেও আশা ছাড়াতে রাজি নন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি আজ রোববার বলেছেন, দক্ষিণ ভারত মহাসাগর থেকে একের পর এক বস্তু উঠে আসায় যেকোনো সময় নিখোঁজ বিমানটির খোঁজ জানা যাবে। এদিকে নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনেরা অভিযোগ করেছেন, মালয়েশিয়ান কর্তৃপক্ষ তথ্য গোপন করছে। তারা এ জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষকে ক্ষমা প্রার্থনা করে সব তথ্য প্রকাশ করার অনুরোধ করেছেন।
স্যাটেলাইটে ধারণকৃত ছবির সূত্র ধরে দক্ষিণ ভারত মহাসাগর থেকে বেশ কিছু বস্তু জাহাজে তোলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বস্তুর সাথেই নিখোঁজ বিমানের সম্পর্ক থাকার বিষয়টি প্রমাণিত হয়নি।
গত ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ ভারত মহাসাগর থেকে অনেক বস্তু তোলা হলেও সেগুলো নিখোঁজ বিমানের সাথে সম্পর্কিত নয়। তবে তিনি বলেন, যেহেতু অনেক কিছু তোলা হয়েছে,
...বিস্তারিত