৪দিন ব্যাপী ‘৭ম হজ্জ ও ওমরাহ মেলা শুরু হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বুধবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ্জ ও ওমরাহ মেলার উদ্বোধন করেন।
সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত মেলা চলবে। এবার ২২০টি স্টল মেলায় অংশ নিচ্ছে। মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(হাব)।
হজ মেলা উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ মতিউর রহমান বলেন, এবার শেখ হাসিনার প্রতক্ষ তত্ত্বাবধানে হজ কাযর্ক্রম শুরু করেছি। হ্জ যাত্রীদের সার্বিক সহযোগিতাকে ডিজিটালাইজড করা হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে তথ্য ও সেবা দেওয়ার মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘দালালদের প্রতারণার শিকার যেনো কেউ না হয় সেই বিষয়ে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাব ধর্মন্ত্রণায়ের নির্দেশনা মেনে চলবে। হজ্জ ব্যবস্থাপনার সঙ্গে কোনো প্রকার অনিয়ম দেখা দিলে তাকে শাস্তির আওতায় আনা হবে। আশা করি এবার আমরা সুন্দর হজ উপহার দি
...বিস্তারিত