তিনি একজন মুক্তিযোদ্ধা। আরও অনেক পরিচয় তাঁর—গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী। বহু গুণের এই ব্যক্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল।তাঁর জীবনযাপনের কথা জানা যাক আজ।
বাসার দোরঘণ্টি চাপতেই দরজা খুলে সামনে দাঁড়ালেন দুজন পুলিশ। তাঁদের দেখে ভাবলাম, ভুল বাসায় এসে পরলাম না তো। দুঃখিত বলতে যাব, এমন সময় চোখে পড়ল আহমেদ ইমতিয়াজ বুলবুলের একটি আলোকচিত্র। পরিচয় জেনে তাঁরা ভেতরে ঢোকার অনুমতি দিলেন। ঘরে ঢুকেই সোজা ভেতরের কক্ষে। নানা রকম বাদ্যযন্ত্র, কম্পিউটারে ঠাসা ঘরের একপাশে ঘুমানোর ব্যবস্থা। এখানেই দিন কাটছে সংগীত পরিচালক ও সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের। আপন মনে বাজাচ্ছেন বেহালা।মিষ্টি হেসে বেহালা বাজানো ছেড়ে কাছে ডাকলেন। এগিয়ে যেতেই বললেন, ‘এই হলো আমার বর্তমান লাইফস্টাইল। সারাক্ষণ বন্দী ঘরে ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় আছি। বাইরে যেতে হলে নানা স্থানের অনুমতি নিয়ে সেখানকার পরিস্থিতি নিরাপদ মনে হলেই একঝাঁক গার্ডসহ বেরোতে হয়।’ মানবতাবিরো
...বিস্তারিত